
মো:রমিজ আলী,সীতাকুণ্ড (চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন মনোনয়ন জমা দেওয়ার পর নিজ বাড়িতে এক জিয়ারতের আয়োজন করেন। পরে তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কৌশলগত মতবিনিময় করেন। জিয়ারতের পর কাজী মোহাম্মদ দসালাউদ্দিন বলেন,
গণতন্ত্র পুনরুদ্ধার ওজনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের সীতাকুণ্ডবাসীর ঐক্যই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তারা আসন্ন নির্বাচনে বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টার অঙ্গীকার ব্যক্ত করেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কাজী মোহাম্মদ সালাউদ্দিনের মাঠে নামায় সীতাকুণ্ডে বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল হচ্ছে।

মো:রমিজ আলী,সীতাকুণ্ড (চট্টগ্রাম)প্রতিনিধি: 


















