
মো.নাছির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের আলোচিত ফেসবুক গ্রুপ ‘ইব্রাহিমপুর ইউনিয়ন আমাদের অহংকার’ এর উদ্যোগে ‘ইব্রাহিমপুর ইউনিয়ন প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ইব্রাহিমপুর উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ সাল ব্যতিক্রম এই বৃত্তি পরীক্ষার যাত্রা শুরু হয়েছে। ফেসবুক গ্রুপের তত্ত্বাবধানে এমন ব্যতিক্রম শিক্ষামূলক আয়োজনের প্রশংসায় ভাসছেন আয়োজকবৃন্দ। বৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষকতা করছে আহসান উল্লাহ চৌধুরী এসবি ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারম্যান তালাত মাহমুদ চৌধুরী সাদ্দাম বলেন, আমাদের ইউনিয়নে এমন একটি মহৎ কাজে পাশে থাকার সুযোগ আমরা হাতছাড়া করিনি। শিক্ষাবান্ধব এমন কাজে আমরা সব সময় পাশে থাকার চেষ্টা করব। আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে নানান সামাজিক কাজের সাথে শিক্ষামূলক অনেক কাজ করে থাকি।
বৃত্তি পরীক্ষা পরিদর্শনে আসেন ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সভাপতি শহিদুল হক সবুজ সরকার এবং সাধারণ সম্পাদক রিপন মুন্সি। নেতৃবৃন্দ বলেন, আমাদের ইউনিয়নের কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশের এমন আয়োজনের জন্য আয়োজকদের প্রতি আমরা ইবারহিমপুর ইউনিয়নের জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন আয়োজনে আমরাও তাদের পাশে থাকার চেষ্টা করব। বৃত্তি পরীক্ষার কেন্দ্র সচিব শরিফুল হক সুমন এবং পরীক্ষা নিয়ন্ত্রক আবু ইউসুফ জানান, ফেসবুক ভিত্তিক সামজিক সংগঠন ‘ইব্রাহিমপুর ইউনিয়ন আমাদের অহংকার’ এর মেধাবিকাশের এমন আয়োজনে আমাদের ইউনিয়নের শিক্ষার্থীরা উৎসবের সাথে অংশগ্রহণ করছে। সমাজ পরিবর্তনের জন্য তরুণদের এই আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে। শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন, এই বৃত্তি পরীক্ষা আমাদের সন্তানদের মেধা বিকাশে সহায়তা করবে। আমরা চাই, এই বৃত্তি পরীক্ষা নিয়মিত হোক এবং এর পরিধি বৃদ্ধি করা হোক।
ইব্রাহিমপুর ইউনিয়ন আমাদের অহংকার’ ফেসবুক গ্রুপের এডমিন প্যানেলের সদস্য ইয়ার হোসেন এবং রাকিব মিয়া বলেন, আমরা ফেসবুক ভিত্তিক একটি সামাজিক সংগঠন পরিচালনা করছি। এই সংগঠনের মাধ্যমে আমরা অনেক সামাজিক কাজ করি। গত বছর থেকে আমরা বৃত্তি পরীক্ষার আয়োজন করছি। আমরা এই বৃত্তি পরীক্ষা প্রতি বছর আয়োজন করব। ভবিষ্যতে এই বৃত্তি পরীক্ষার পরিধি বৃদ্ধি করার চেষ্টা করব। যারা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং যারা নানাভাবে সহযোগিতা করেছে তাদের প্রতি আমরা এডমিন প্যানেল কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত ব্যক্তি হিসেবে বৃত্তি পরীক্ষায় উপস্থিত ছিলেন এরশাদ সরকার, জামাল মিয়া, মহিবুল হাসান খোকন, আতিকুর রহমান রনি, আতিকুর রহমান, শাহীনুর রহমান, আবুল হোসেন এবং মামুন মিয়া।
বৃত্তি পরীক্ষায় পর্যবেক্ষক হিসেবে ছিলেন আশিক আহমেদ, রিয়াদ ভূইয়া, রাকিবুল ইসলাম, নাঈম ইসলাম, অর্জুন দাস, আব্দুল্লাহ, তানজিন রহমান মিলা এবং সুমনা আক্তার। স্বেচ্ছাসেবক হিসেবে বৃত্তি পরীক্ষা বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন, হাবিব উল্লাহ, ইব্রাহীম, সাইফুল ইসলাম, নিজামুল ইসলাম, মহাবীর এবং হৃদয়।

মো.নাছির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর প্রতিনিধি : 


















