
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।
পর্তুগাল জাতীয় ক্রিকেট টিমে খেলার গৌরব অর্জন করায় লাকসামের কৃতি সন্তান আহম্মেদ উল্লাহকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
৮ নভেম্বর (শনিবার) সন্ধ্যায় লাকসামের স্থানীয় একটি রেস্টুরেন্টে নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি লাকসাম প্রেসক্লাবের সভাপতি এডভোকেট বদিউল আলম সুজন বলেন, “লাকসামের ফুটবল, ক্রিকেট ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে আহমেদ উল্লাহর মতো তরুণদের সাফল্য আমাদের অনুপ্রেরণা। তাকে বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় নিয়ে গিয়ে তরুণ প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দিলে লাকসামের ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে।”
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর আহমেদ, লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ, তরুণ কণ্ঠের সম্পাদক রফিকুল ইসলাম শান্ত, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম, লাকসাম প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদ, সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হিরা এবং প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মোঃ আমজাদ হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন লাকসাম প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হামিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ নুরুল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হাসান, সদস্য মোঃ নাজমুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সদস্য জাহিদ আনোয়ার শান্ত প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লাকসাম প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক জি.এম.এস রুবেল এবং তত্ত্বাবধানে ছিলেন ক্রিকেটার আহম্মেদ উল্লাহর বড় ভাই লাকসাম সাংবাদিক ইউনিয়নের সদস্য মোহাম্মদ উল্লাহ।
অনুষ্ঠানে বক্তারা আহমেদ উল্লাহর আন্তর্জাতিক সাফল্যে লাকসামের ক্রীড়াঙ্গনের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলে মন্তব্য করেন এবং ভবিষ্যতে তার আরও সাফল্য কামনা করেন।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি। 


















