
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণসংহতি আন্দোলনের মনোনয়ন পেয়েছেন জহির রায়হান সাগর। দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় লাকসাম প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। সভায় জহির রায়হান সাগর বলেন, “গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ের রাজনীতি গড়ে তুলতে আমি নির্বাচন করছি। জনগণের পাশে থেকে উন্নয়ন, শিক্ষা ও সমতার সমাজ গড়াই আমার লক্ষ্য।”
তিনি সাংবাদিক সমাজসহ সর্বস্তরের জনগণের সহায়তা কামনা করেন, যেন গণমানুষের পক্ষে এই আন্দোলন সফল হয়।
স্থানীয়ভাবে পরিচিত মুখ জহির রায়হান সাগর দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তার রাজনৈতিক দর্শন মূলত জনগণের অংশগ্রহণভিত্তিক পরিবর্তন ও দায়িত্বশীল নেতৃত্ব গঠনের ওপর নির্ভরশীল। গণসংহতি আন্দোলনের নেতারা জানান, তৃণমূলের মানুষকে সঙ্গে নিয়ে ন্যায্য ও সমঅধিকারভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে তারা এই নির্বাচনে অংশ নিচ্ছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কুমিল্লা-৯ আসনে অন্যান্য রাজনীতির প্রচলিত প্রতিদ্বন্দ্বিতার মধ্যে গণসংহতি আন্দোলনের প্রার্থী জহির রায়হান সাগরের উপস্থিতি নতুন রাজনৈতিক মাত্রা যোগ করবে।

সাংবাদিকের নাম 


















